বাচ্চাদের দাঁতের আঘাত- কি করা উচিৎ?, ট্রিটমেন্ট (Dental trauma of children - What to do? Treatment.)
দাঁতে আঘাত (Dental trauma) লাগার ফলে বাচ্ছার দাঁত ভেঙ্গে যাওয়া বা মাড়ি থেকে দাঁত খুলে যাওয়া (Avulsion) এই দুটি বিষয় বাবা মা কে যথেষ্ট চিন্তায় ফেলে দেয়। অনেকেই হয়ত এই বিষয়ে জানেন না যে দাঁত ভেঙ্গে গেলে বা মাড়ি থেকে দাঁত খুলে গেলেও সেটা আবার তার নিজের জায়গায় প্রতিস্থাপন (Replantation) করা সম্ভব। তবে তার জন্য অভিভাবকদের ভেঙ্গে যাওয়া বা খুলে যাওয়া দাঁতটিকে সঠিক ভাবে সংরক্ষণ করে একজন বিশেষজ্ঞ ডেন্টিস্ট (Specialist dentist) এর সাথে যোগাযোগ করতে হবে।
খেলাধুলা করাকালীন বা পড়ে গিয়ে আঘাতের দরুন দাঁত খুলে আসার ঘটনা সবচেয়ে বেশি ঘটে। বাচ্ছা মেয়েদের তুলনায় বাচ্ছা ছেলেরা বেশি আঘাতপ্রাপ্ত হয়। বাচ্ছারা যখন দৌড়তে শেখে অর্থাৎ আড়াই থেকে তিন বছর বয়সী শিশু এবং সাত-আট বছর বয়সী বাচ্ছাদের মধ্যে উপরের চোয়ালের সামনের দাঁতে এই ধরনের আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে। শুধু মাত্র একটি দাঁতে আঘাত লাগার ঘটনা বেশি ঘটলেও একাধিক দাঁতে আঘাত লাগা, মাড়ির হাড় এবং ঠোঁটে আঘাত লাগার ঘটনাও ঘটে।
অভিভাবক যদি ঘটনাস্থলে উপস্থিত থাকেন তবে তাকে সেই বিচ্ছিন্ন দাঁতটি কে খুঁজে বের করে সেটার সাদা অংশটুকু ধরে দুধে বা স্যালাইন জলে অল্প ধুয়ে নিতে হবে। তারপর দাঁতটি কে তার জায়গায় ঢুকিয়ে দিতে হবে। তারপর বাচ্ছাকে একটি রুমালের ওপর কামড় দিয়ে রাখতে বলতে হবে যতক্ষণ না কোনো বিশেষজ্ঞ ডেন্টিস্ট দ্বারা চেক আপ করানো হচ্ছে। দাঁত টি মাড়ির মধ্যে ঢোকানো সম্ভব না হলে সেটিকে সঠিকভাবে সংরক্ষণ করার জন্য International Association of Dental Traumatology - এর নির্দেশিকা মেনে চলতে হবে।
১। দাঁতের কোনও অংশ ভেঙ্গে গেলে ভাঙ্গা দাঁতের অংশটি খুঁজে নিন। তারপর সেই অংশটি একটি দুধের কৌটোতে সম্পূর্ণ ডুবিয়ে রাখুন। এরপর একজন বিশেষজ্ঞ ডেন্টিস্ট এর সাথে যোগাযোগ করুন। একান্তই যদি ভাঙ্গা অংশটি না খুঁজে পাওয়া যায়, তবে tooth color material দিয়ে দাঁত টিকে restore করা সম্ভব।
২। দাঁত মাড়ি থেকে খুলে গেলে দাঁত টি আগে খুঁজে নিন। দাঁত টি ধরার সময় কোনোভাবেই যেন দাঁতের গোড়ার দিকে হাত ছোঁয়াবেন না। দাঁতের যে সাদা অংশটি রয়েছে শুধুমাত্র সেখানটি ধরে একটা দুধের কৌটোর মধ্যে সম্পূর্ণ ভাবে ডুবিয়ে রাখুন এবং যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ ডেন্টিস্ট এর সাথে যোগাযোগ করুন (দুই ঘণ্টার মধ্যে)। এই ক্ষেত্রে মাড়ি থেকে দাঁত খুলে আসা থেকে দাঁত প্রতিস্থাপনের সময় ব্যবধান যত কম হবে দাঁত প্রতিস্থাপনের সফলতার হার ও ততটাই বেশী হয়। তাই বিশেষজ্ঞ ডেন্টিস্ট (Specialist dentist) এর সাথে দ্রুত যোগাযোগ করা ভীষণভাবে জরুরী।
বিচ্ছিন্ন হওয়া দাঁতটি খুঁজে না পাওয়া গেলে দেখা যায় যে দাঁতটি হয় মাড়ির ভেতর অনেকটা ঢুকে গেছে নয়তো দাঁতটি খুলে সম্পূর্ণভাবে ঠোঁটের মধ্যে ঢুকে গেছে। সেক্ষেত্রে একটি এক্স রে করে দেখে নেওয়া হয় দাঁতটির অবস্থান।
- দুধ-দাঁত (deciduous teeth) প্রতিস্থাপন করার প্রয়োজন নেই।
- অসহযোগী (uncooperative) বা সিভিয়ার কগনিটিভ ইমপেয়ারমেন্ট (severe cognitive impairment) সম্পন্ন বাচ্চাদের ক্ষেত্রে দাঁত প্রতিস্থাপন (Replantation) করা সম্ভব হয় না।
- বড়দের ক্ষেত্রে ক্যাভিটি যুক্ত দাঁত, মাড়ির রোগাক্রান্ত ব্যক্তি (Severe periodontitis), ইমিউনো কম্প্রোমাইজড (Immuno-compromised) ব্যক্তিদের দাঁতের প্রতিস্থাপন (Replantation) করা হয় না।
পার্মানেন্ট দাঁত প্রতিস্থাপন করার পর সাধারণত এক্স রে করে দেখা নেওয়া হয় যে দাঁতের অবস্থান যথাযথ হয়েছে কি না। তারপর দাঁত টি স্পিল্ন্ট (Splint) করা হয়। ক্ষতিগ্রস্ত দাঁতটিকে পাশের স্বভাবিক দাঁতের সাথে রেস্টোরেটিভ মেটেরিয়াল (কম্পোসিট রেজিন/ Composite Resin) এবং স্টেনলেস স্টিল তার (Stainless Steel Wire) বা ফাইবার অপটিক মেটেরিয়াল (Fibre Optic Material) দিয়ে আটকে দেওয়াকে স্পিল্ন্টিং (Splinting) বলে। এরপর ক্ষতিগ্রস্ত দাঁতটির রুট ক্যানাল ট্রিটমেন্ট ( Root Canal Treatment) করা হয়। কিছু ক্ষেত্রে যেমন অনেক দেরিতে ডেন্টিস্টের কাছে এলে দাঁত প্রতিস্থাপনের আগে রুট ক্যানাল ট্রিটমেন্ট ( Root canal treatment) করা হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত দাঁতটির আগে প্রতিস্থাপন (Replantation) করে তারপর রুট ক্যানাল ট্রিটমেন্ট ( Root canal treatment) করার উপর গুরুত্ব দেওয়া হলেও, এই বিষয়ে দ্বিমত রয়েছে।
দাঁত মুখ গহ্বরের মধ্যে বেরনোর পর প্রায় তিন বছর পর দাঁতটির গোড়া সম্পূর্ণভাবে গঠিত হয়। কোনো দাঁত যদি এই সময়ের মধ্যে আঘাত পেয়ে বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে দাঁতটির রুট ক্যানাল ট্রিটমেন্ট ( Root canal treatment) না করে যাতে পুনরায় নিজে থেকে দাঁতে রক্ত সঞ্চালন (Revascularisation) শুরু হয়, তার জন্য অপেক্ষা করা হয়। তবে তা না হলে বা ইনফেকশনের উপস্থিতি দেখা গেলে রুট ক্যানাল ট্রিটমেন্ট ( Root Canal Treatment) শুরু করে দেওয়া হয়।
দাঁত প্রতিস্থাপনের (Replantation) উপকারিতা:
১। স্বাভাবিক সৌন্দর্য
২। মাড়ির হাড়ের উচ্চতা বজায় রাখা। (মাড়ির হাড়ের উচ্চতা বজায় থাকলে দাঁত বাঁধানোর ক্ষেত্রে বা ইমপ্লান্ট বসাতে সুবিধা হয়।)
এই ছবিতে দেখা যাচ্ছে একটি ১২ বছরের ছেলের সামনের উপরের চোয়ালের দাঁত আঘাতপ্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। আঘাত লাগার ৪২ ঘণ্টা পরে তার অভিভাবক ডেন্টিস্টের সাথে যোগাযোগ করে।
তারা আঘাত লাগার প্রায় ২৪ ঘণ্টা পরে দাঁতটি কে দুধের কৌটোয় সম্পূর্ণভাবে ডুবিয়ে রাখে।
এক্স রে তে দেখা যায় যে মাড়ির হাড়ে কোনো ধরনের ফ্রাকচার ছিল না।
প্রথা অনুযায়ী দাঁত টি প্রতিস্থাপন (Replantation) করা হয়।
শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী ছেলেটির ঐ দাঁত নিয়ে এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই।
আরও পড়ুন-
কোভিড-১৯ উপসর্গ - শুষ্ক মুখ (COVID -19 Symptom - Dry Mouth/ Xerostomia)
ওরাল ম্যালোডোর (oral malodor) বা হ্যালিটোসিস (Halitosis) বা মুখের দুর্গন্ধ
শুষ্ক মুখের সমস্যা (জেরোস্টোমিয়া/ Xerostomia/ Dry Mouth)

Comments
Post a Comment