বাচ্চাদের দাঁতের আঘাত- কি করা উচিৎ?, ট্রিটমেন্ট (Dental trauma of children - What to do? Treatment.)
দাঁতে আঘাত (Dental trauma) লাগার ফলে বাচ্ছার দাঁত ভেঙ্গে যাওয়া বা মাড়ি থেকে দাঁত খুলে যাওয়া (Avulsion) এই দুটি বিষয় বাবা মা কে যথেষ্ট চিন্তায় ফেলে দেয়। অনেকেই হয়ত এই বিষয়ে জানেন না যে দাঁত ভেঙ্গে গেলে বা মাড়ি থেকে দাঁত খুলে গেলেও সেটা আবার তার নিজের জায়গায় প্রতিস্থাপন (Replantation) করা সম্ভব। তবে তার জন্য অভিভাবকদের ভেঙ্গে যাওয়া বা খুলে যাওয়া দাঁতটিকে সঠিক ভাবে সংরক্ষণ করে একজন বিশেষজ্ঞ ডেন্টিস্ট (Specialist dentist) এর সাথে যোগাযোগ করতে হবে। খেলাধুলা করাকালীন বা পড়ে গিয়ে আঘাতের দরুন দাঁত খুলে আসার ঘটনা সবচেয়ে বেশি ঘটে। বাচ্ছা মেয়েদের তুলনায় বাচ্ছা ছেলেরা বেশি আঘাতপ্রাপ্ত হয়। বাচ্ছা রা যখন দৌড়তে শেখে অর্থাৎ আড়াই থেকে তিন বছর বয়সী শিশু এবং সাত-আট বছর বয়সী বাচ্ছা দের মধ্যে উপরের চোয়ালের সামনের দাঁতে এই ধরনের আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে। শুধু মাত্র একটি দাঁতে আঘাত লাগার ঘটনা বেশি ঘটলেও একাধিক দাঁতে আঘাত লাগা, মাড়ির হাড় এবং ঠোঁটে আঘাত লাগার ঘটনাও ঘটে। অভিভাবক যদি ঘটনাস্থলে উপস্থিত থাকেন তবে তাকে সেই বিচ্ছি...